আমাদের সম্পর্কে
ভবানীপুর হাই স্কুল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। হাওর ও গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান ব্রত নিয়ে ১৯৯২ সালের ১ জানুয়ারি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর পাঁচ বছর পর, ১৯৯৭ সালের ১ জানুয়ারি এটি মাধ্যমিক স্তরের জন্য সরকারি স্বীকৃতি লাভ করে।